খ্যাতিমান আরবলেখক ও আলেম ড. আয়েজ আর কারনির পঞ্চাশ বছরের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার সারনির্যাস অবশেষে সুখের নাগাল পেলাম। এ দীর্ঘ জীবনে তিনি যত আলেম-উলামা, কবি-সাহিত্যিক, পণ্ডিত-বুদ্ধিজীবী, জ্ঞানী লোকের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের থেকে জীবনের যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তার সবটুকু রস এ বইয়ে ঢেলে দিয়েছেন।
শুধু তাই নয়; পৃথিবীর যত দেশে তাঁর যাওয়ার সৌভাগ্য হয়েছে, যতগুলো অঞ্চল সফর করার সুযোগ হয়েছে, সেসব দেশে, সেসব সফরে তিনি যে বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন তার সারকথা এতে ব্যক্ত করেছেন।
পঞ্চাশ বছরের দীর্ঘ জীবনে একজন মানুষ যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে তার সবটুকুই তিনি এ গ্রন্থে পরিবেশন করেছেন।